চীনামাটি শিল্পে ক্যারিয়ার গড়তে

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ১৯:২৬
পড়াশোনার বিষয় নির্বাচনে ভুল হলে তার মাশুল গুনতে হয় সারাজীবন । বিশেষ করে এ সময়ে গতানুগতিক পড়াশোনার বিষয়ের চাইতে ব্যতিক্রমী ও যুগোপযোগী বিষয়গুলোর চাহিদা বাড়ছে। তাই খানিকটা সতর্ক হয়েই নির্বাচন করা উচিত পড়াশোনার বিষয়। তেমনই একটি ব্যতিক্রমী ও যুগোপযোগী পড়াশোনার বিষয় হলো—ডিপ্লোমা ইন সিরামিক টেকনোলজি। সিরামিক সেক্টরে একজন সিরামিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের রয়েছে দেশে ও দেশের বাইরে বিভিন্ন সিরামিক ইন্ডাস্ট্রিতে কাজের অবাধ সুযোগ। দেশের অভ্যন্তরেই বিভিন্ন প্রাইভেট ও সরকারি-বেসরকারি গ্লাস ও সিরামিক ইন্ডাস্ট্রিতে কাজ করছেন ন্যূনতম ৫০০ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। এরা ভার্টিকাল মোবিলিটি পজেশন থেকে প্রধান নির্বাহী পদে কাজ করার সুযোগ পায়। এবং উচ্চ বেতনে এ কাজ করে থাকে। এ ছাড়া একজন সিরামিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পড়াশোনার শেষ ভাগে এসে ছাত্র অবস্থায়ই বিশেষ ভূমিকা রাখেন স্যান্ড, সিমেন্ট, ফায়ার ব্রিক, গ্লাস অ্যান্ড সিরামিক প্রোডাক্টনের দক্ষ আই.ই. নিরীক্ষক হিসেবে। এই পর্যায়ে ইনস্টিটিউট ও ইন্ডাস্ট্রির মধ্যে রয়েছে একটি যৌথ চুক্তি। যার আওতায় নতুন ইন্ডাস্ট্রি তথা প্রতিষ্ঠান নির্মাণের বেলায় নতুন ও ভালো কিছু করতে ও করে দেখাতে উন্মুখ ও উদ্দীপক তরুণদের কাজে লাগায় ইন্ডাস্ট্রি ও ইনস্টিটিটিউট। এ জন্য এই উভয় প্রতিষ্ঠানের রয়েছে একটি ইনস্টিটিটিউট ও ইন্ডাস্ট্রি রিলেশন কমিটি। উক্ত কমিটি নতুন ইন্ডাস্ট্রি বা প্রতিষ্ঠানগুলোর টেকনিক্যাল সাপোর্টের জন্য শিক্ষার্থীদের আউট সাইডে কাজের বিষয়ে চুক্তি সম্পাদন ও তদারক ছাড়াও তারা দেশি-বিদেশি সিরামিক ও গ্লাস ইন্ডাস্ট্রির খোঁজখবর, সেখানে জব প্লেসমেন্টের সুযোগসহ কারিকুলাম তৈরি, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের ব্যবস্থা ও ইন্ডাস্ট্রি তৈরি ও তার নিয়মিত মনিটরিং, সমমনা ও সম পর্যায়ের প্রতিষ্ঠান ও ইন্ডাস্ট্রিগুলোর লিস্ট আপডেট ও সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের সাথে যোগাযোগ ও সম্পর্ক উন্নয়নসহ জাতীয় ও আন্তর্জাতিক জব মার্কেট সংশ্লিষ্ট সার্ভে সেল এর সাথে যোগাযোগ ও সম্পর্ক উন্নয়নের বিষয়ে কাজ করে। ডিপ্লোমা ইন সিরামিক ৪ বছরের কোর্স। এই কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীরা পুস্তকনির্ভর শিক্ষার পাশাপাশি হাতে কলমে শেখে ক্যামিকাল টেস্টিং, ফিজিক্যাল টেস্টিং, ফিজিকস্, কেমিস্ট্রি, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ল্যাবে এবং সিরামিকস্ ওয়ার্কশপে। এ বিষয়ে জানতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :বাড়ি-৯, রোড-২, ব্লক-বি, সেকশন-৬, মিরপুর, ঢাকা। ফোন- ৮০৩৫০৯৫, ০১৯২৪৯০০৯০৭। দেশে হাতে গোনা যে কয়টি ইনস্টিটিউট এই কোর্স সাফল্যের সাথে পরিচালনা করছে, এদের মধ্যে সাইক ইনস্টিটিউট উল্লেখযোগ্য। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের ক্ষেত্রে সাইকের রয়েছে দেশের বড় বড় সিরামিক কোম্পানির সাথে সম্পর্ক ও যোগাযোগ। বিশেষকরে এদের রয়েছে কোর্স পরিচালনায় দক্ষ ও অভিজ্ঞ পর্যাপ্ত শিক্ষকমণ্ডলী, উপযুক্ত অবকাঠামো ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও অনুকূল পরিবেশ। এই শিল্পে ভবিষ্যত্ প্রসঙ্গে সাইক এডুকেশনাল গ্রুপের চেয়ারম্যান আবু হাসান মো. ইয়াহিয়া বলেন, ‘এই শিল্পে দেশে কিংবা বিদেশে দক্ষ লোকবলের প্রচুর অভাব তথা চাহিদা রয়েছে। ফলে ভালো শিখতে ও শেখাতে পারলে চাকরির বাজারে এ জাতীয় প্রফেশনালদের চাহিদা ব্যাপক।’