রেড কার্পেট

জনি ডেপ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ১৯:২৬
দ্বিতীয় জন ক্রিস্টোফার জনি ডেপের জন্ম, ৯ জুন, ১৯৬৩ সালে। একজন মার্কিন চলচ্চিত্র অভিনেতা এবং মিউজিশিয়ান। ব্যতিক্রমী এবং অদ্ভুত চরিত্রে রূপদানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। জনি ডেপের অভিনীত চলচ্চিত্রসমূহ যুক্তরাষ্ট্রের বক্স অফিসে ২.৩ বিলিয়ন ডলার এবং সারা বিশ্ব জুড়ে ৪.৮ বিলিয়ন ডলার আয় করেছে। তিনি ৩ বার সেরা অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের জন্য ও ৮ বার গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। সম্প্রতি তার সম্পর্কে কথা বলেন পরিচালক টিম বার্টন। তিনি জানিয়েছেন, অভিনেতা জনি ডেপের সঙ্গে কাজ করা উপভোগ করেন তিনি। এর কারণ তার মতে, যেকোনো চরিত্রে জনির অভিনয় ক্ষমতা দারুণ। এ পর্যন্ত আটটি সিনেমায় জনিকে নির্দেশনা দিয়েছেন টিম। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘অ্যাডওয়ার্ড সিজরহ্যান্ডস’, ‘এড উড’ এবং ‘সুইনি টড’। বার্টন আরও বলেছেন, ‘তার সঙ্গে কাজ করাটা উপভোগ্য। আমি সেসব অভিনেতাকে পছন্দ করি, যারা চরিত্রের ভেতরে ঢুকে যেতে পছন্দ করেন। কিছু অভিনেতা আছেন, যারা তাদের পুরো ক্যারিয়ার জুড়েই এমন সব সিনেমা করেন, যেখানে তাদের নিজস্বতা বজায় থাকে।’ তার সম্পর্কে আরও জানতে : www.imdb.com/name/nm0000136/