পোশাকশিল্পে সম্ভাবনার হাতছানি

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ১৯:২৭
গার্মেন্টস সেক্টরে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের নিয়ে দীর্ঘ দিন যাবত কাজ করছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানেজমেন্ট (বিজিএমআই )। যাদের রয়েছে গার্মেন্টস সেক্টরের চাকরিরত অভিজ্ঞ শিক্ষক, যারা হাতে কলমের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব প্রশিক্ষণ দিয়ে থাকেন। আর এই প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা বৈদেশিক মুদ্রা অর্জনে গার্মেন্টস সেক্টরে বিশেষ ভূমিকা রাখছে। এই প্রতিষ্ঠানে অ্যাপারেল মার্চেন্ডাইজিং, ফ্যাশন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল প্যাটার্ন মেকিং, ওয়ার্ক স্টাডি, সোস্যাল কমপ্লায়েন্সসহ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম কোর্সগুলোর ওপর ১ বছর ও ৬ মাস মেয়াদি প্রশিক্ষণ প্রদান করা হয়। ১ বছরের কোর্স সম্পন্ন করতে ৫০ হাজার টাকা খরচ হবে এবং ৬ মাসের কোর্স সম্পন্ন করতে ১২ হাজার ৫ শত টাকা খরচ হবে। পোশাক তৈরির ক্ষেত্রে তন্তু থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড়ের রং, ছাপা ও ধৌতকরণ, আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী রুচিসম্মত পোশাক তৈরি, বায়ার ডিলিংস, কস্টিং কনজামশন ইত্যাদি সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। বিজিএমআইতে প্রফেশনাল কোর্সের মাধ্যমে শুধু গার্মেন্টস বিষয়ে শিক্ষা প্রদান করা হয়। যেমন ফ্যাশন, অ্যালিমেন্টস অব ডিজাইন, টেক্সাইল, বডিস অ্যান্ড ভেরিয়েশন্স, প্রোডাক্ট অ্যান্ড আরএমজি ইন্ডাস্ট্রিজ, প্রোডাকশন টার্মিনলজি, টেক্সাইল টার্মিনলজি, কোয়ালিটি ম্যানেজমেন্ট, সিস্টেম প্রভৃতি সর্ম্পকে শিক্ষা দেওয়া হয়। এসব বিষয় সম্পর্কে আরও জানতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :বিজিএমআই, বাড়ি-৪, রোড-১২, সেক্টর-৬, উত্তরা, ঢাকা। ফোন :০১৯১১৫৬২৬৭৭, ৮৯২১২৯৫। যারা এসব বিষয়ে পড়াশোনা শেষ করেছে এবং রয়েছে জব এক্সপেরিয়েন্স তাদের দিয়েই শিক্ষা দেওয়া হয়। এসব বিষয়ে প্রশিক্ষণের পর গার্মেন্টস সেক্টরে, বুটিক হাউসগুলোতে চাকরিসহ নিজ উদ্যোগে ব্যবসা করা যেতে পারে। প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে বিজিএমআই-এর সিইও মো. মোনায়েম ভূঁইয়া বলেন, ‘পোশাক শিল্প আমাদের দেশের একটি সম্ভাবনাময় খাত, এখানে সব সময় পর্যাপ্ত পরিমাণ লোকবল প্রয়োজন হয় তাই গার্মেন্টস বিষয়ে উচ্চশিক্ষা নেওয়া লোকের চাহিদা এখানে কখনও শেষ হবে না।’ তিনি বিজিএমআইকে এমন একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান যেন শিক্ষার্থীরা এই বিষয়গুলো পড়তে আরও উত্সাহ পায় এবং গার্মেন্টস সেক্টরকে আরও সমৃদ্ধ করে। ফ্যাশন ডিজাইনিং ও কোয়ালিটি ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ নিতে হলে যেকোনো বিষয়ে এইচএসসি বা সমমান এবং যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে।