দেশে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-১৯৯২ এবং পরবর্তীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ পাস হয়। বিভিন্ন শিল্পপতি, ব্যবসায়ী ও শিক্ষাবিদ বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় এগিয়ে আসেন। তাদের মধ্যে অন্যতম একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের খ্যাতনামা অধ্যাপক মরহুম আলহাজ্ব ড এ.বি.এম. মফিজুল ইসলাম পাটোয়ারী ১৯৯৫ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠা করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আইন, ব্যবসায় প্রশাসন, সমাজ বিজ্ঞান ও অর্থনীতি বিভাগের মোট ১৬৮ জন ছাত্র-ছাত্রী নিয়ে এ বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করলেও বর্তমানে প্রায় ৭৬০০ ছাত্রছাত্রী পড়াশোনা করছে। ইতোমধ্যে অনেক ছাত্র-ছাত্রী পাস করে বেরিয়ে গেছে। গুণগত, মানসম্পন্ন শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ, উপযুক্ত, আর্দশ ও দেশপ্রেমিক মানবসম্পদ তৈরিতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রশংসার দাবিদার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের খ্যাতনামা অধ্যাপক মো. সেলিম ভূইয়ার সুনেতৃত্ব ও দিক নির্দেশনায় ব্যবসায় প্রশাসন বিভাগ আজ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সবচেয়ে বড় ও আর্দশ বিভাগ হিসেবে পরিচিত। এ বিভাগে রয়েছে অত্যন্ত মেধাবী, অভিজ্ঞ ও পরিশ্রমী ৩০ জন পূর্ণকালীন শিক্ষক ও কিছু সংখ্যক খণ্ডকালীন শিক্ষক যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ডুয়েট, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। ব্যবসায় প্রশাসন শিক্ষার এত সফলতার কারণ হলো—ইংরেজি মাধ্যমে পাঠদান, পর্যাপ্ত কেসস্টাডির ব্যবস্থা, চলমান বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট, ক্লাস পার্টিসিপেশনের ব্যবস্থা, মিডটার্ম ও ফাইনাল পরীক্ষার জন্য পর্যাপ্ত প্রস্তুতির ব্যবস্থা, কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের উপর জোর দেওয়া, কোর্স শিক্ষকদের ক্লোজ মনিটরিং, ট্রাইমেস্টার পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম, লাইব্রেরি ব্যবহারে উদ্বুদ্ধ করা, ওয়ার্কশপ, সেমিনার, সিম্পুজিয়ামের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের ব্যবস্থা, স্টাডি ট্যুর ও ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের ব্যবস্থা, ইন্টার্নশিপের ব্যবস্থা, মৌখিক পরীক্ষার উপযোগী করে তোলা, ডিবেট, খেলাধুলা ও সাংস্কৃতিক বিষয়ে উদ্ধুদ্ধ করা ইত্যাদি। ছাত্র-ছাত্রীরা তাদের পছন্দ অনুযায়ী নিম্নোক্ত মেজর সাবজেক্টে পড়াশোনা করতে পারছে—মেজর ইন ম্যানেজমেন্ট, মেজর ইন এইচআরএম, মেজর ইন অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, মেজর ইন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, মেজর ইন ফিন্যান্স, মেজর ইন ব্যাংক ম্যানেজমেন্ট, মেজর ইন মার্কেটিং। এসব বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ৬৬ গ্রিনরোড, ঢাকা অথবা বাড়ি-৪, রোড-১, ব্লক-এফ, বনানী, ঢাকা। ফোন :০১৬১১৩৪৮৩৪৪-৮, ৯৬১৩৮৬৮।
এ পর্যন্ত ৪ বছর মেয়াদি বিবিএ দিবাকালীন প্রোগামের ৪০টি ব্যাচ, সন্ধ্যাকালীন প্রোগ্রামের ২৩টি ব্যাচ, ১ বছর মেয়াদি এমবিএ প্রোগ্রামের ২৭টি ব্যাচ এবং ২ বছর মেয়াদি এমবিএ প্রোগ্রামের ৩৪টি ব্যাচ ছাত্র-ছাত্রী পাস করে বেরিয়ে গেছে। বর্তমানে ব্যবসায় প্রশাসন বিভাগে প্রায় ২৫০০ ছাত্র-ছাত্রী অধ্যায়নরত রয়েছে। এমবিএ পাসকৃত ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে এমবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে এবং প্রতিবছর এ অ্যাসোসিয়েশন বিভিন্ন ধরণের শিক্ষণীয় ও আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। বর্তমানে ব্যবসায় অনুষদে ৪ বছর মেয়াদি বিবিএ দিবাকালীন ও সান্ধ্যকালীন প্রোগাম, ১ বছর মেয়াদি এমবিএ এবং ২ বছর মেয়াদি ইএমবিএ প্রোগ্রাম চালু রয়েছে।
