সাগর বা মহাসাগরে যদি কোনো কারণে আপনার জাহাজ ডুবে যায় আর পানি সাতার কাটা অবস্থায় আপনার শরীর থেকে কোনোভাবে রক্ত বেরিয়ে পানিতে মিশে যায়, তখন আপনার প্রথম ভয় হবে হাঙরকে ঘিরে, আর এই কাহিনী নিয়েই ‘হাংরি শার্ক ২’। সাগরতলের এই খুনি রক্তের আভাষ পাওয়া মাত্রই দলে দলে হাজির হয়ে যাবে দুপুরের খাবারটা সেরে নিতে। মোবাইলের অ্যাক্সেলেরোমিটার সেন্সর ব্যবহার করে হাংরি শার্ক ২ গেমটিতে আপনি হাঙরকে অর্থাত্ নিজেকে বিভিন্ন দিকে চালিত করতে পারবেন। পানির নিচের দৃশ্যের পাশাপাশি রয়েছে ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ। এজন্য প্রথম প্রথম সেন্সর দিয়ে খেলতে একটু কষ্ট হলেও দ্রুতই সহজ হয়ে আসবে। তখন সত্যিই মজার একটি গেম হয়ে উঠবে হাংরি শার্ক ২। প্রতিটি খাদ্যের জন্য স্কোর রয়েছে। নির্দিষ্ট স্কোর পার হওয়ার পর লেভেল উন্নীত হবে। সেইসঙ্গে কঠিন হতে থাকবে গেমে বেঁচে থাকার লড়াই। সারাক্ষণ উপরে ঘুরলেও কিন্তু চলবে না। গেমের আসল মজা পেতে ডুব দিতে হবে গভীর সমুদ্রে। আর বিভিন্ন গোপন সামগ্রী খুঁজে খুঁজে কালেকশন বাড়াতে হবে। হাংরি শার্ক ২-এর গ্রাফিক্স ও সাউন্ড বেশ চমত্কার। গেমটি সম্পর্কে আরও জানতে : https://play.google.com/store/apps/details?id=com.fgol.sharkfree2
