আমতলীতে মঙ্গলবার সকালে উপজেলার আমড়াগাছিয়া ব্লকে ব্র্যাকের উদ্যোগে আউশ মৌসুমের শক্তি ধান-২ কর্তন অনুষ্ঠান কুকুয়া ইউপি চেয়ারম্যান মোঃ কায়েসুর রহমান ফকুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা কৃষি অফিসার মোঃ শাহআলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ বেলাল হোসেন, ব্র্যাকের মাঠ কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, এস এম জিনারুল ইসলাম, আঃ গফুর, ব্র্যাকের কৃষি খাদ্য নিরাপত্তা কর্মসূচির আমতলীর ব্যবস্থাপক এস এম শাহআলমের সঞ্চালনায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন এবং ব্র্যাকের উদ্যোগে ব্লকের পার্শ্ববর্তী এলাকার ৫০ জন কৃষককে ২০০ টাকা করে অনুদান প্রদান করা হয়।
