রাণীনগরে আশার স্বাস্থ্য বিষয়ে কর্মশালা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৩৪
গত সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারা দেশের ন্যায় নওগাঁর রাণীনগরে আশার ৭টি ব্রাঞ্চে একযোগে আশার মহিলা সদস্য ও আশেপাশের মহিলাদের নিয়ে “কৃমি ও তার প্রতিকার” বিষয়ক স্বাস্থ্য সচেতনতামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১০টায় উপজেলার আশার চকুতুব গ্রামের হিমালয় ভূমিহীন মহিলা সমিতির সদস্য ও আশেপাশের প্রায় শতাধিক মহিলার মাঝে কৃমি কি,কৃমি কিভাবে হয়,কৃমির লক্ষণ,কৃমির কারণে স্বাস্থ্যের উপর প্রতিক্রিয়া ও করণীয়সহ বিভিন্ন বিষয়ে স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা করা হয়।