দুর্গাপুরে নিরাপদ পানি বিষয়ক কর্মশালা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৩৪
রাজশাহীর দুর্গাপুর উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে ‘ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টারে’র (ভার্ক) আয়োজনে ‘ওয়াটার এইড বাংলাদেশ’র আর্থিক ও কারিগরি সহযোগিতায় “গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পায়খানা সুবিধা এবং উদ্বুদ্ধকরণের মাধ্যমে স্বাস্থ্যাভ্যাস চর্চার উন্নয়ন” শীর্ষক প্রকল্প অবহিতকরণ কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়। দুর্গাপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এটিএম তোজাম্মেল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন ভার্কে’র আঞ্চলিক ব্যবস্থাপক তপন কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা শামছুল হক।