দুমকিতে বিএনপির কোন্দল

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩১
দুমকি উপজেলা বিএনপির কোন্দল ১৫ দিন ধরে চরমে পৌঁছেছে। উপজেলা বিএনপির মধ্যে দু’টি গ্রুপ হওয়ার কারণে অংগ সংগঠনগুলো বিভক্ত হয়ে পড়েছে। সাবেক মন্ত্রী ও এয়ার ভাইস মার্শাল পটুয়াখালী জেলা সভাপতি আলতাফ হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক আঃ রব আকন্দের সাথে দলীয় কোন্দলের কারণে দুমকিতে ১৫ দিন ধরে কোন্দল। থানা বিএনপির সভাপতি খলিলুর রহমান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা বাকী আহত হয় দলীয় কোন্দলের কারণে। ছাত্রদলের কমিটি নিয়ে কোন্দল চলছে। কোন্দলের কারণে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার এবং জিয়াউর রহমানের ও কেন্দ্রীয় নেতাদের ছবিসম্বলিত ফেস্টুন দুমকির বিভিন্ন এলাকা ও বাজার থেকে ছিঁড়ে ফেলছে।