যশোরে বাস থেকে সোনার বার উদ্ধার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩২
যশোরে একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ১২টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া থেকে এই সোনার বার উদ্ধার হয়। যশোর ২৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল মতিউর রহমান জানান, যশোর-মাগুরা সড়কের রজনীগন্ধা পেট্রোল পাম্পে জিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায় বিজিবি। বাসটি বরিশাল থেকে বেনাপোলে যাচ্ছিল। বাসে তল্লাশি চালিয়ে ১২টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার পরিমাণ ১ কেজি ৪শ’ গ্রাম।