বাউফলে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ আহত ২৫

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৬
পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নে কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপি’র দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৮ জনকে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার ঐ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক মিন্টু গ্রুপের সাথে কমিটি গঠন নিয়ে একই দলের মাহবুল জোমাদ্দার গ্রুপের সংঘর্ষ হলে ২৫ জন আহত হয়।