ব্যাংক ডাকাতি করে গ্রেফতার ‘বারাক ওবামা’!

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২৩:১৪
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ব্যাংক ডাকাতি করেছেন এবং পুলিশ তাকে গ্রেফতার করেছে! তাহলে প্রশ্ন উঠতে পারে যুক্তরাষ্ট্র চালাচ্ছেন কে? নিউহ্যাম্পশায়ার ব্যাংকে ডাকাতি করার পর পুলিশ তাকে গ্রেফতার করে জেলেও পাঠিয়েছে। আসল ঘটনা হলো, জন গ্রিফিন নামের এক ডাকাত মার্কিন প্রেসিডেন্টের মুখোশ পরে নিউহ্যাম্পশায়ার ব্যাংকে ডাকাতি করেছেন। তিনি কেবল মুখোশই পরেননি। বারাক ওবামা যেভাবে স্যুট, টাই এবং শার্ট পরেন, গ্রিফিনও সেই ধরণের এবং একই রঙের পোশাক পরেছেন। হাতে একটি দস্তানাও পরিধান করেছেন। তার কাছে একটি গুলিভর্তি বন্দুক পাওয়া গেছে। যদিও ডাকাতির সময় তিনি বন্দুকটি ব্যবহার করেননি। তাকে জেলে পাঠানো হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর মামলার শুনানি অনুষ্ঠিত হবে। -এনওয়াইডেইলি নিউজ