রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাট রেলস্টেশনে ট্রেনের তেল চুরি করার সময় একজনকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম আশেক আলী (৫০)। এ সময় তার কাছ থেকে ৯৫ লিটার ডিজেল উদ্ধার করা হয়।
আরো পড়ুন : সমলিঙ্গের বিয়ের বৈধতা দিল তাইওয়ান
র্যাব জানায়, রাত ১২টার দিকে রহনপুর-ঈশ্বরদীগামী ৫৬৪ ডাউন ট্রেনের পাওয়ার কার থেকে তেল চুরির সময় আশেক আলীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চোরাইকৃত ৯৫ লিটার ডিজেল জব্দ করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/ইউবি
