খুলনায় চামড়া সংরক্ষণ বিষয়ক কর্মশালা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৭
গতকাল শনিবার খুলনার একটি অভিজাত হোটেলে বাংলাদেশের চামড়া শিল্পের উন্নয়নে ‘কাঁচা চামড়া সঠিকভাবে সংরক্ষণ ও ফ্লেই-কাট হ্রাসকরণ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ মাহফুজুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সদস্য আবু তারিক মোহাম্মদ জাকী। এ ছাড়া উপস্থিত ছিলেন ট্যানার্স অ্যাসোসিয়েশনের সদস্য ইজাবুল হক তুহিন, কে এম আসাদুন নূর, লিটন চন্দ্র রায়, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ার অ্যান্ড টেকনোলজির প্রভাষক নূর মোহাম্মদ।-প্রেস বিজ্ঞপ্তি