বিদ্যুত্ অফিসের মিটার রিডারদের একটা বদনাম আছে। তা হলো তারা বিদ্যুত্ বিল নিজেদের ইচ্ছামতো হিসাব করেন। আর এর পেছনে থাকে দুর্নীতি! কিন্তু তাই বলে কারো বিদ্যুত্ বিল ৫৫ কোটি রুপি হতে পারে! ভারতের জয়পুরের এক গ্রাহককে এই পরিমাণ বিদ্যুত্ বিল পরিশোধ করার জন্য বলা হয়েছে।
জয়পুরের নাগরিক পোখারমাল সেনের একটি ওয়ার্কশপ আছে। সাধারণত প্রতিমাসে তার বিল আসে ১২ হাজার রুপি থেকে ১৮হাজার রুপির মতো। কিন্তু চলতি মাসে বিদ্যুত্ বিল এসেছে ৫৫ কোটি রুপি যা পুরো শহরের বিদ্যুত্ বিলের এক তৃতীয়াংশ। এ নিয়ে বিদ্যুত্ অফিসে অভিযোগ করা হলে তারা সেটি যাচাই-বাছাই করে এবং ঠিক করে দেয়। -পিটিআই
