গোদাগাড়ীতে পদ্মায় নৌকা ডুবে ৩ জনের মৃত্যু

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৫
রাজশাহীর গোদাগাড়ী এলাকার পদ্মা নদীতে ইঞ্জিন চালিত খেয়া নৌকাডুবির ঘটনায় শিশুসহ অজ্ঞাত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।গতকাল শনিবার এ ঘটনায় এখনো কমপক্ষে ৩৫ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। নিহতদের মধ্যে কোদালকাটি গ্রামের দেলোয়ার হোসেন বাদশা (৩৫) ও ইসরাত জাহানের (৩) পরিচয় পাওয়া গেছে। নৌকার মাঝি চাঁন মিয়া জানান, প্রচণ্ড স্রোত প্রবাহিত হওয়ার সঙ্গে ঝড় ও বৃষ্টি দেখা দিলে নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে নৌকাটি পানিতে ডুবে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল পদ্মা নদী পার হওয়ার সময় আকস্মিক দমকা হাওয়ায় একটি ইঞ্জিন চালিত খেয়া নৌকা ডুবে যায়। প্রায় অর্ধশত যাত্রী নিয়ে ইঞ্জিন চালিত ওই খেয়া নৌকাটি গোদাগাড়ী উপজেলার হাটপাড়া ঘাট থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার আলতুলি ইউনিয়নের বগচর লুটারুপাড়ায় যাচ্ছিল। হঠাত্ প্রবল বাতাস ও স্রোতের টানে নৌক?াটি ডুবে যায়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নৌকাডুবিতে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের একটি ডুব?ুরি দল ঘটনাস্থলে পৌঁছে লাশের খোঁজ শুরু করেছে। এদিকে নিখোঁজ ব্যক্তিরা পদ্মা নদীর প্রবল স্রোতে ভেসে ভারতের ভবনগোল?া থানার খড়িবোনা চর এলাকায় ঢুকে পড়েছেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।