সংসদ ছাড়া কোথাও আলোচনা হতে পারে না :নানক

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৫
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সংলাপ চাইলে সংসদে এসে প্রস্তাব দিতে হবে, সংসদ ছাড়া অন্য কোথাও আলোচনা হতে পারে না। উপজেলার মাদারগঞ্জে রাস্তা, ব্রিজসহ কয়েকটি প্রকল্পের উদ্বোধন শেষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় তিনি বলেন, দেশে যখন উন্নয়নের ধারা বইছে তখন খালেদা জিয়া হরতাল ধর্মঘট দিয়ে উন্নয়ন থামিয়ে দেয়ার চেষ্টা করছেন। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একেক সময় একেক কথা বলে দেশে বিদেশে বিভ্রান্তি ছড়াচ্ছেন। জনসভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুল মান্নান, জাতীয় সংসদের হুইপ মির্জা আজম এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চীেধুরী, উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। জনসভায় সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা। প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ ওয়াহিদুর রহমান।