পাকিস্তানের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বারের (ডিসিসিআই) সভাপতি সবুর খান। তিনি বলেন, সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ গ্রহণ করে এদেশের টেক্সটাইল, কৃষি ভিত্তিক শিল্প, জাহাজ নির্মান খাতে বিনিয়োগ করতে পারে। এক্ষেত্রে ডিসিসিআই’র পক্ষ থেকে সহযোগিতা করা হবে। গতকাল বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলর ফারাহ ফারুক ডিসিসিআইতে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হলে তিনি এ আহ্বান জানান।
অন্যদিকে ফারাহ ফারুক বাংলাদেশের ব্যবসায়ীদের পাকিস্তানের টেক্সটাইল, ওষুধ ও চামড়া শিল্পে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।
ডিসিসিআই সহসভাপতি আবসার করিম চৌধুরী, ডিসিসিআই সচিব বশির হায়দার এবং পাকিস্তান
দূতাবাসের ট্রেড প্রোমোশন কর্মকর্তা আকমল এ সময় উপস্থিত ছিলেন।
