সমপ্রতি অনুষ্ঠিত ইন্সটিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর কাউন্সিল সভায় মোহাম্মদ আসাদ উল্লাহ্, এফসিএস ২০১৩-২০১৬ মেয়াদের জন্য ইন্সটিটিউটের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বচিত হন। ইতিপূর্বে তিনি তিন মেয়াদে ইন্সটিটিউটের নির্বচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি উক্ত ইন্সটিটিউটের একজন ফেলো সদস্য। -প্রেস বিজ্ঞপ্তি
