প্রাইম ইসলামী লাইফের চেয়ারম্যান নির্বাচিত

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৩, ২০:১৮
এম.এ. ওয়াহ্হাব প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ১২৯তম সভায় সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান হিসেব নির্বাচিত করা হয়। ইতিপূর্বেও তিনি ২০০৮-২০১১ সাল পর্যন্ত প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন। ওয়াহ্হাব ইতিহাসে ১৯৫৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তদানীন্তন ইউনাইটেড ব্যাংক লিমিটেডে ১৯৬১ সালে চাকরি জীবন শুরু করেন। -প্রেস বিজ্ঞপ্তি