ডিভাইডার ও স্পিড ব্রেকার প্রয়োজন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:০০
গাজিপুর চৌরাস্তা থেকে জয়দেবপুর পর্যন্ত রাস্তার দুই পাশে অসংখ্য পোশাক কারখানা। প্রতিদিন হাজার হাজার কর্মজীবী মানুষ রাস্তা পার হয়। রাস্তা পারাপার খুবই বিপজ্জনক প্রায়শই ঘটছে দুর্ঘটনা। এ অবস্থায়, দ্রুত গাজিপুর চৌরাস্তা থেকে জয়দেবপুর পর্যন্ত ডিভাইডার ও স্পিড ব্রেকার স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মো. জিয়া, ওডেসা ফ্যাশনস, জয়দেবপুর, গাজিপুর