সিলেট জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫১
ছাত্রলীগ সিলেট জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার রাতে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এ সিদ্ধান্ত গ্রহণ করে। সিলেটে সিপিবি-বাসদ এর সমাবেশে ছাত্রলীগের হামলার অভিযোগের পরপরই সুষ্ঠু তদন্তের স্বার্থে কেন্দ্রীয় ছাত্রলীগ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল ইত্তেফাককে জানান, গতকাল এক জরুরী সিদ্ধান্তে ছাত্রলীগ সভাপতি এইচ.এম.বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের নির্দেশে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।