বইছে শরতের হাওয়া। ভাদ্র মাসের গরমে যেন প্রাণ ওষ্ঠাগত। ভ্যাপসা গরমে ঘেমে নেয়ে একাকার হওয়ার মতো অবস্থা। রাস্তাঘাটে চলাচল করাটা বেশ কষ্টকর। তারপরও থেমে থাকে না জীবন। এ সময় অনেকেই একটি বিরক্তিকর পরিস্থিতির সম্মুখীন হন, সেটা হচ্ছে ঘামের দুর্গন্ধ। অফিসে যাওয়ার পর পরিপাটি পোশাকটি যেমন পরিপাটি থাকে না ঠিক তেমনি শারীরিক অবস্থাও। এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে অনেকেই শরণাপন্ন হন প্রসাধনী বা পারফিউমের। কিন্তু সঠিক পারফিউমটি বেছে নেওয়াই হচ্ছে আসল কাজ।
আর পারফিউম ওয়ার্ল্ডে জগদ্বিখ্যাত সব কোম্পানির সুগন্ধি থরে থরে সাজানো। রয়েছে গুচি, কার্টিয়ার, ভারসাচি, ভ্যালেন্টিনো, হুগো বস, এসকাদা, ডানহিল প্রভৃতি ব্র্যান্ডের সুগন্ধি। শুধু সুগন্ধি নিয়েই একটি দোকান কেন? এ প্রশ্নের জবাবে ব্যবস্থাপক জানান, আমাদের দেশে বিশ্বমানের সুগন্ধির ক্রেতা আছেন। কিন্তু আসল-নকল পার্থক্য বুঝতে না পেরে তারা হরহামেশাই প্রতারিত হন। তাই তাদের আমদানিকারক প্রতিষ্ঠান বাংলা পারফিউম এমন একটি দোকান খুলতে চেয়েছিল, যেখানে ক্রেতারা পাবেন খাঁটি মানের নিশ্চয়তা। এ চিন্তা থেকে ২০০৯ সালে যাত্রা করে পারফিউম ওয়ার্ল্ড।
বছরের বিভিন্ন উত্সব-পার্বণে ক্রেতাদের জন্য আকর্ষণীয় উপহার আর অফারের ব্যবস্থা করা হয় এখানে। তা ছাড়া সারা বছরই যেকোনো ব্র্যান্ডের পারফিউম কিনলে ওই ব্র্যান্ডের মিনিয়েচার পারফিউম, কসমেটিকস কিংবা ব্যাগ দেওয়া হয় উপহার হিসেবে। এখানে শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে—গুচ্চি, বারবেরি, কার্টিয়ের, ভার্সালে, ডানহিল, থিয়েরি মুগলার, মঁতব্লাশ, ভিক্টোরিনঙ্, গিয়ারফ্রোস্কো ফেরে, অ্যাজারো, এসকাভা, হুগো, রবার্টো কাভাল্লি, হেরমেস, বস, ভ্যালেন্টিনো উল্লেখযোগ্য। প্রতিটি পারফিউম মিলিগ্রামের ভিন্নতায় দাম নির্ধারণ হয়ে থাকে। যার মধ্যে গুচি পারফিউম মিলবে ৩০ মি.গ্রা. থেকে ১০০ মি.গ্রা. ৫০০০ হতে ১০০০০ টাকায়। লাকোস্ট পারফিউম পড়বে ৩,০০০ হতে ৮,০০০ টাকা, যা হবে ৩০ মি.গ্রা. থেকে ১৫০ মি.গ্রা.। ৩০ মি.গ্রা. হতে ১০০ মি.গ্রা. ডানহিল পারফিউম পড়বে ৪,০০০ থেকে ৭,০০০ টাকায়। এ ছাড়াও বস্ পরিফিউম ৩০ মি.গ্রা. হতে ২০০ মি.গ্রা. ক্রয়ে লাগবে ৩,০০০ থেকে ৮,০০০ টাকা। এবং ০০৭ জেমস্ বন্ড পারফিউম রয়েছে ৩০ মি.গ্রা. ১৫০ মি.গ্রা. যার দাম হবে ২,০০০ হতে ৬,০০০ টাকা পর্যন্ত।
তারা জানান এ আয়োজনের ক্রেতা মূলত ফ্যাশন-সচেতন তরুণ প্রজন্ম। এ ছাড়া উপহার দেওয়ার জন্য অনেকে প্রিয়জনের পছন্দের সুগন্ধি কিনতে ঢুঁ দেন পারফিউম ওয়ার্ল্ডে।
