ন‌ওগাঁয় ধান কাটার সময় বজ্রপাতে ২ শ্রমিক নিহত

আপডেট : ১৭ মে ২০১৯, ১৯:১৭

নওগাঁর পোরশায় ধান কাটার সময় বজ্রপাতে শফিনুর বিষু (৩২) ও মো. হাসান (৩০) নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় বুলবুল আহমেদ (৩২) নামে অপর এক শ্রমিক আহত হন।
 
নিহত শফিনুর উপজেলার গানইর গ্রামের আজাদের ছেলে ও হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পাঠালীতলা গ্রামের মতিউর রহমানের ছেলে।আহত বুলবুল গানইর গ্রামের আব্দুল্লার ছেলে।  

পোরশা থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান, শুক্রবার বিকালে কয়েক জন শ্রমিক নিতপুর নইর গ্রামের মালিপুকুর এলাকায় বোরো ধান কাটছিলেন। বিকেল ৪টার দিকে হঠাৎ কাল বৈশাখী বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়।

আরও পড়ুন: এবারও ইউরোপ যাবে সাতক্ষীরার আম 

এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে শফিনুর ও হাসান মারা যান এবং বুলবুল আহত হন। আহত বুলবুলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/অনি