নাটোর সদর থানা ভবনের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এর জন্য ব্যয় হয়েছে ১ কোটি ৭৬ লাখ টাকা। কিন্তু থানা ভবন নির্মাণে নানা অনিয়মের আশ্রয় নেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয় ২০০৯ সালে। এর আগে অধিগ্রহণ করা জমির একাংশের মালিক মামলা দায়ের করেন। ফলে কাজ স্থগিত হয়ে যায়। মামলা নিস্পত্তি না হওয়ায় জমির অর্ধেক অংশ বাদ রেখে নির্মাণ কাজ শুরু হয়। মাটি পরীক্ষার জন্য ৫০ হাজার টাকা, পানি সরবরাহে ১১ লাখ ৮ হাজার টাকা, বৈদ্যুতিক খুঁটি স্থাপনে ৬ লাখ ৪ হাজার টাকা, সামনে ছোট রাস্তা নির্মাণে ১১ লাখ ৭৩ হাজার টাকা, প্রাচীর নির্মাণে ১৮ লাখ ৪২ হাজার টাকা ও থানা চত্তরে বৃক্ষ রোপণের জন্য ১০ হাজার টাকা ব্যয় দেখানো হয়েছে। প্রায় সব কাজের জন্যই অতিরিক্ত ব্যয় দেখানো হয়েছে।
