পাবনা-৩ আসনে আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রাকসুর সাবেক ক্রীড়া সম্পাদক, পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এ্যাড. শাহ আলম গতকাল সোমবার তার প্রার্থিতা নিয়ে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও মুক্তিযোদ্ধাদের সাথে তিনি মতবিনিময় করেছেন। মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সাখাওয়াত হোসেন সাখো, সহ-সভাপতি এস এম নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এসএম মোজাহারুল হক, খন্দকার মাহবুব এলাহী বিশুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
