পাঙ্গাশী ইউনিয়ন ভূমি অফিস নিজস্ব চার শতাংশ জায়গার ওপর নির্মিত। একটি টিনের ঘর, মেঝে আধাপাকা জায়গা। জমির মূল্যবান দলিলপত্রগুলো রাখার ভালো আলমারি নেই, বৃষ্টি হলে পানি পড়ে ভিজে নষ্ট হয় গুরুত্বপূর্ণ কাগজপত্র। বাথরুম নেই বললেই চলে। এই অফিসে একজন মহিলা ও কর্মকর্তাসহ মোট চারজন কর্মরত রয়েছেন। এই ভূমি অফিস পাকা ভবনে রূপান্তর করা প্রয়োজন। এই বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি!
ডা. মো. আতিকুর রহমান সরকার,
গ্রাম ও ডাকঘর :হাটপাঙ্গাশী,
রায়গঞ্জ, সিরাজগঞ্জ
