জেলার ফুলবাড়িতে বিজিবি ২৭ ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক পরিচয় দেয়া ভুয়া লে. কর্ণেল নূরুন্নবী হক নবীকে (৩৬) বিজিবি ৪০ ব্যাটালিয়ন সদস্যরা আটক করে। এরপর গত সোমবার বিকালে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার ছালিগ্রামের তোজাম্মেল হকের ছেলে। ফুলবাড়ি থানার ওসি রবিউল ইসলাম খান বলেন, বিভিন্ন পরিচয় দিয়ে তিনি প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়েছেন। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
