অ্যাকাউন্টিং পেশায় আসতে চাইলে

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৪
এখন আমাদের দেশে বসেই এসিসিএ পড়া যায়। এসিসিএ মূলত একটি পেশাদার ডিগ্রি। আন্তর্জাতিক পেশাদার একটি অ্যাকাউন্ট্যান্ট বডি হলো এসিসিএ। ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক ব্যবস্থাপনার সঙ্গে জড়িত বিভিন্ন বিষয় নিয়ে যারা কাজ করতে চান বা যারা কাজ করছেন, তারা এসিসিএ’র মাধ্যমে হাতে-কলমে পেশাদার শিক্ষা পেয়ে থাকেন। পৃথিবীর ১৭৪টি দেশে কোর্সটি পড়ানো হয়ে থাকে। আর বিভিন্ন দেশে এসিসিএ’র তত্ত্বাবধানে কোর্সটির পরীক্ষাগুলো নিয়ে থাকে ব্রিটিশ কাউন্সিল। পরীক্ষার খাতা মূল্যায়ন করার জন্য যুক্তরাজ্যে এসিসিএ সদর দপ্তর গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। এসিসিএ’র সনদও যুুক্তরাজ্য থেকেই অনুমোদন দেওয়া হয়। যারা ও/এ-লেভেল বা এসএসসি/এইচএসসি ডিগ্রি অর্জন করেছেন, তারা এসিসিএ কোর্সে ভর্তি হতে পারেন। এ ক্ষেত্রে তাদের ফাউন্ডেশন ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে হয়। যারা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, তারাও এসিসিএ ডিগ্রির জন্য সরাসরি ভর্তি হতে পারেন। এসিসিএ ডিগ্রি হিসাববিজ্ঞানের প্রায়োগিক দিকসহ ব্যবসা পরিচালনার নানা বিষয় সম্পর্কে শিক্ষার্থীকে পেশাদার ও ব্যবহারিক জ্ঞান অর্জনে অবহিত করে। এসিসিএ সারা বিশ্বে ৮৯টি স্থানীয় কার্যালয়ের মাধ্যমে শিক্ষার্থীদের দিক নির্দেশনা দিয়ে থাকে। এসিসিএ’র বাংলাদেশের শিক্ষার্থীরাও এ নির্দেশনা পেয়ে থাকেন ‘এসিসিএ বাংলাদেশ’ প্রতিষ্ঠানের মাধ্যমে। এসিসিএ’র প্রশ্ন বা পরীক্ষা সবই হয়ে থাকে ইংল্যান্ডে অবস্থিত এসিসিএ’র মূল অফিসের তত্ত্বাবধানে। বছরের যেকোনো সময় কম্পিউটারভিত্তিক এসিসিএ’র নির্ধারিত বিষয়গুলোর পরীক্ষা দেওয়া যাবে। তাছাড়া কাগজে-কলমে পরীক্ষা দেওয়া যাবে বছরের জুন ও ডিসেম্বর মাসে। এসিসিএ’র সদস্য হওয়ার জন্য শিক্ষার্থীকে মোট ১৪টি বিষয়ে পাস করতে হয়। সেই সাথে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হয়। এ ছাড়া ব্যবসায়িক নৈতিকতার ওপর ‘এথিকস মডিউল’ নামের কোর্স প্রত্যেক শিক্ষার্থীকে বাধ্যতামূলক পড়তে হয়। এসিসিএ’র শিক্ষার্থীরা ফলিত হিসাবরক্ষণের ওপর ইংল্যান্ডের অক্সফোর্ড ব্রুকস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনের সুবিধা পেয়ে থাকেন। এসিসিএ ডিগ্রি অর্জন শেষে মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনেস্ট্রেশন (এমবিএ) ডিগ্রির জন্য উচ্চতর পড়াশোনাও করা যাবে। ৮১৫৮১২৬, ০১৭১৩৪৯৩১৬০, ০১৭১৩৪৯৩২৮৬ নম্বরে ফোন করে এসিসিএ’র পড়ালেখা সম্পর্কে আরও তথ্য জেনে নিতে পারবেন। কোর্স করবেন কোথায় একটা সময় পর্যন্ত বাংলাদেশে এসিসিএ বিষয়ে পড়ালেখার খুব বেশি সুযোগ না থাকলে এখন বেশকিছু প্রতিষ্ঠান এসিসিএ বিষয়ে পাঠদান করে থাকে। এসব প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠানের নাম হিসেবে আসবে প্রিমিয়ার ইন্টারন্যাশনাল কলেজের নাম। ড্যাফোডিল গ্রুপ পরিচালিত এই প্রতিষ্ঠানটিতে আন্তর্জাতিক মানের শিক্ষকমণ্ডলীর মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। যোগাযোগ :৬৪/৪, লেক সার্কাস, কলাবাগান, ঢাকা।