ভাণ্ডারিয়া উপজেলার উত্তর পৈকখালী দুঃস্থ কল্যাণ সংস্থার সভানেত্রী নূরুন্নাহারের বাড়িতে গতকাল বুধবার সকালে দুঃস্থ কল্যাণ সংস্থার আয়োজনে জাতীয় পার্টি (জেপি) মহিলা নেত্রীদের উদ্যোগে গৌরীপুর ইউনিয়ন মহিলা নেত্রীদের এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
দুঃস্থ কল্যাণ সংস্থার কর্মকর্তা এম এ রব্বানী ফিরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেপি নেত্রী সাবেক ইউপি সদস্য মাহিনুর রুবী, লাকি আক্তার ঝুমুর, রহিমা বেগম, মুক্তি রানী হালদার, গোলাপি রানী, নাজমা বেগম, নুরুন্নাহার বেগম, বিভা রানী, ফাহিমা বেগম, যুবসংহতি নেতা শাহ আলম পান্নু ও কাজী আতাহার হোসেন প্রমুখ।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সাইকেল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে উপস্থিতির হার পূর্বের তুলনায় বাড়ানোর জন্য নিরলসভাবে কাজ করার সিদ্ধান্ত নেয়া হয়।
