‘সকল যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর হওয়া পর্যন্ত যুবলীগ রাজপথে থাকবে’

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৮
সকল যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত জামায়াত-শিবির মোকাবেলা করতে রাজপথে থাকবে যুবলীগ। বুধবার বিকালে সমবায় টাওয়ারের সামনে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের ২০ নম্বর ওয়ার্ড (সাবেক ৫৬) বঙ্গবন্ধু এভিনিউ ২ নম্বর ইউনিটের সম্মেলনে নেতৃবৃন্দ এ কথা বলেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। বক্তব্য রাখেন সহ-সভাপতি সরওয়ার হোসেন মনা, কামাল উদ্দিন খান, মাহবুবুর রহমান পলাশ, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ প্রমুখ। বঙ্গবন্ধু এভিনিউ ২ নম্বর ইউনিট যুবলীগ সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ সভা পরিচালনা করেন ২ নম্বর ইউনিট যুবলীগ সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মো. গোলাম নবীকে সভাপতি, মো. শাহ আলমকে সাধারণ সম্পাদক ও মো. আলী হোসেন মন্টুকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ ইউনিট কমিটি ঘোষণা করা হয়।