এ্যাপোলো হাসপাতাল ঢাকার এএইচএম এওয়ার্ড লাভ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫০
এ্যাপোলো হসপিটালস ঢাকা এশিয়ান হসপিটালস ম্যানেজমেন্ট এওয়ার্ড (এএইচএমএ) ২০১৩ লাভ করেছে। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হসপিটালস ম্যানেজমেন্ট এশিয়া কনফারেন্সে এ্যাপোলো হসপিটালস ঢাকার স্ট্যাট্রেজি এক্সিকিউশন ডিরেক্টর রঞ্জন ডি সিলভা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ হাসপাতালের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে পুরস্কারটি গ্রহণ করেন। এ্যাপোলো হসপিটালস ঢাকা ‘‘এক্সিলেন্স ফর ইনোভেশন ইন কর্পোরেট গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট”-এর জন্য এশিয়ান হসপিটালস ম্যানেজমেন্ট পুরস্কার ২০১৩ অর্জন করেছে, যা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে মর্যাদাপূর্ণ এবং বিশ্বব্যাপী সমাদৃত। এ্যাপোলো হসপিটালস ঢাকা এশিয়ার ১৩টি দেশের ৭৮টি হাসপাতালের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়ে এই পুরস্কার লাভ করে। বিচারক ও উপদেষ্টাদের বিবেচনায় নির্দিষ্ট সময়ের মধ্যে সৃজনশীল প্রজেক্ট, প্রোগ্রাম এবং চমত্কার অনুশীলনের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। - প্রেস বিজ্ঞপ্তি