মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৮
মো. আমিনুল হক মাস্টার রাজবাড়ীর গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক ও সাবেক সংবাদপত্র এজেন্ট মো. আমিনুল হক মাস্টারের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে শহরের কাইমদ্দিন প্রামানিক পাড়া নিজ বাসভবনে দোয়া মাহফিল, কাঙালি ভোজ ও স্থানীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আব্দুল জলিল নোয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সাবেক বাম ছাত্রনেতা অধ্যাপক আব্দুল জলিলের ১২তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে প্রফেসর আব্দুল জলিল স্মৃতি সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে নোয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল, পরিবারের পক্ষ থেকে ঢাকায় দুস্থদের মধ্যে খাবার বিতরণ এবং নোয়াখালীর মাস্টার পাড়া বাইতুন নূর জামে মসজিদে কোরান খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উত্পল কর্মকার পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ইন্দুরহাট বন্দরের ব্যবসায়ী উত্পল চন্দ্র কর্মকারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে প্রয়াতের দক্ষিণ কৌরিখাড়াস্থ নিজ বাড়িতে প্রার্থনার আয়োজন করা হয়েছে।