রাজস্থানে এক মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২২:২২
ভারতে এবার রাজস্থানের এক মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক নারী। একটি কক্ষে আটকে রেখে তাকে মারধর করে ধর্ষণ এবং তার সন্তানকে অপহরণেরও হুমকি দেন খামার ও পল্লীশিল্প বিষয়ক মন্ত্রী। খবর এনডিটিভি’র। জয়পুরের বাসিন্দা ওই নারী জানান, গত ১১ সেপ্টেম্বর মন্ত্রী বাবু লাল নাগর তাকে নিজ বাড়িতে ডেকে পাঠান। বাড়িতে যাওয়ার পর একটি কক্ষে আটকে রেখে মন্ত্রী মারধর করেন এবং ধর্ষণ করেন। এই ঘটনা প্রকাশ করলে নার্স ভবনওয়ারির মতো হত্যা করা এবং আমার সন্তানকে অপহরণ করা হবে বলেও হুমকি দেন। উল্লেখ্য, ভবনওয়ারিকে ধর্ষণের পর হত্যার অভিযোগে সাবেক দুই মন্ত্রী এখন কারাগারে। ২৭ বছর বয়সী ওই নারী জানান, এর আগে তার আত্মীয়ের একটি কাজ এবং একটি শিশুকে স্কুলে ভর্তি করানোর জন্য তার কাছে সহায়তা চাইতে গিয়েছিলাম। তিনি সাহায্যও করেছিলেন। কিন্তু এবার ডেকে নিয়ে চাকরির লোভ দেখান। তিনি জানান, মন্ত্রীর কললিস্ট এবং ওই সময় তার পরিধেয় কাপড়-চোপড় তিনি প্রমাণ হিসেবে রেখে দিয়েছেন। তিনি আরো জানান, মামলা করতে গেলেও পুলিশ মামলা নেননি। পরে আদালতের নির্দেশে মামলা নেন পুলিশ। বাবু লাল নাগর এ অভিযোগ অস্বীকার করেন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন। তবে তিনি মহিলার সঙ্গে সাক্ষাত্ সম্পর্কে বলেন, একটা জনসভায় তার সঙ্গে দেখা হয়েছিল।