জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় দানকারী বিচারপতিদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে এটর্নি জেনারেলসহ রাষ্ট্রপক্ষের আইনজীবীদের নিরাপত্তা। গোয়েন্দাদের মাধ্যমে সব দিকে নজর রাখা হচ্ছে।
রাজধানী বাইরে যাতায়তের সময়ও তাদের নিরাপত্তা দেয়া হবে। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে তাদের ওপর জঙ্গিদের সুইসাইড গ্রুপ হামলা চালাতে পারে এমন তথ্য পাওয়ার পর এ ব্যবস্থা নেয়া হলো। গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জামায়াত-শিবিরের পক্ষ থেকে জঙ্গি ও সুইসাইড গ্রুপের সদস্যদের মাঠে নামানো হয়েছে।
