বিশ্বস্ততার জন্য অনেকেই কুকুর পালন করেন। একটি কুকুরের পেছনে যে খরচ হয় অনেক সময় তা সন্তানের পেছনেও খরচ হয় না। আর তাই কুকুরও তার দায়িত্ব যথাযথ পালন করে। যুক্তরাষ্ট্রে এক মনিবকে গৃহশিক্ষক কর্তৃক তার পুত্রকে নির্যাতনের তথ্য দিল তার পালিত কুকুর!
সাউথ ক্যারোলাইনার বাসিন্দা হোপ জর্ডান এবং তার স্ত্রী বেনজামিন জানান, তারা তার পুত্র ফিনকে দেখাশোনা এবং পড়ালেখার করানোর জন্য ২২ বছর বয়সী অ্যালেক্সিস খান নামের এক নারীকে বাড়িতে রাখছিলেন। কুকুরটি এসময় খানের সঙ্গে ভাল ব্যবহার করছিল। কিন্তু পাঁচ মাস পর কিলিয়ান নামের ওই কুকুরটি গৃহশিক্ষকের ওপর বিরক্ত প্রকাশ করতে শুরু করে। খানকে কোনোভাবেই সহ্য করতে পারে না কিলিয়ান। পরে খানকে জিজ্ঞাসাবাদ করলে সঠিক তথ্য বেরিয়ে আসে। সে ফিনকে প্রায়ই নির্যাতন করতো যা কিলিয়ান দেখতো। আর তাই খানের প্রতি কিলিয়ানের এই বিরক্তি! - ডেইলি মিরর
