সুজানগরে প্রফেসরপাড়া সড়কের বেহাল দশা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:০৮
পাবনার সুজানগরের নন্দিতাপাড়া থেকে প্রফেসরপাড়া পর্যন্ত ইট সুরকি উঠে খানাখন্দ সৃষ্টি হওয়ায় সড়কটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ছে। অত্যন্ত জনবহুল গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে পিঁয়াজ, পাটসহ পণ্যবাহী ট্রাক, সিএনজি, টেম্পু এবং ভটভটি গাড়িসহ বিভিন্ন যানবাহন চলাচল। ভাঙ্গাচোরা রাস্তায় চলাচলে সবচেয়ে বেশি অসুবিধায় পড়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। বৃষ্টিতে পানি জমে প্রায়ই ঘটছে ছোটো-খাটো দুর্ঘটনা। এরমধ্যে জীবনের ঝুঁকি নিয়ে এ সড়কে মানুষের চলাচল করতে হচ্ছে। রাস্তাটি সংস্কারের জন্য ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।