বেনাপোল সীমান্তে শিশুসহ ১১ নারী পুরুষ আটক

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:১১
বেনাপোলের গোগা সীমান্ত দিয়ে বৃহস্পতিবার অবৈধ পথে ভারতে যাওয়ার সময় শিশুসহ ১১ নারী-পুরুষকে আটক করে বিজিবি। ২৩ বিজিবি অধিনায়ক তায়েফ-উল হক জানান, বেশ কিছু বাংলাদেশি নাগরিক অবৈধ পথে ভারতে যাওয়ার জন্য সীমান্ত এলাকায় অবস্থান করছে। এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে গোগা সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে শিশুসহ ১১ নারী-পুরুষকে আটক করে। এ সময় তাদের সাথে থাকা দালাল চক্র পালিয়ে যায়। আটককৃতদের বাড়ি যশোর, মাদারীপুর এবং ফরিদপুর জেলায়।