দেখতে দেখতে সতেরোটি বছর পেরিয়ে গেছে প্রতিষ্ঠানটির। শিক্ষক-কর্মচারীদের কারো কারো ৩৭/৩৮ বছর চলে গিয়েছে জীবন থেকে। তবুও আশায় বুক বেঁধে আছে এমপিও ভুক্তির জন্য, হয়তো এবার হবে। এই বছরের গোড়ার দিকে আশার বাণীও শুনেছিলাম। এদিকে বছর শেষ হতে আর তিন মাস বাকি। এমপিও ভুক্তির বিষয়টি যেন হারিয়ে যাচ্ছে। পারবো কি এমপিওভুক্ত হয়ে নতুন বেতন উঠিয়ে স্ত্রী-সন্তানদের গায়ে নতুন কাপড় তুলে দিতে সামনের ঈদ-পূজায়! বিষয়টির প্রতি ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি।
কে কে সরকার,
শিক্ষক, সুন্দরগঞ্জ কারিগরি মহাবিদ্যালয়,
সুন্দরগঞ্জ, গাইবান্ধা
