নিউইয়র্কে মনমোহন শেখ হাসিনা বৈঠক ২৮ সেপ্টেম্বর

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংহ-এর দ্বিপাক্ষিক বৈঠক আগামী ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এম মোমেন গতকাল বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৮ সেপ্টেম্বর জাতিসংঘ ভবনে দিনের প্রথমার্ধে দুই প্রধানমন্ত্রীর বৈঠকের ব্যবস্থা নেয়া হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক স্বার্থ সম্পর্কিত বিভিন্ন ইস্যু নিয়ে এই শীর্ষ বৈঠকে আলোচনা হবে। কূটনৈতিক সূত্র আরো জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনের সাইড লাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করতে পারেন। এজন্য নিউইয়র্কে স্থায়ী মিলন প্রস্তুতি নিচ্ছে।