মাতৃস্বাস্থ্য সেবার মানোন্নয়নে সেমিনার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৩, ১৭:৩৬
নেত্রকোনার বেসরকারি উন্নয়ন সংগঠন স্বাবলম্বী উন্নয়ন সমিতির বাস্তবায়নে দি এশিয়া ফাউন্ডেশনের প্রদীপ কর্মসূচির কারিগরি সহায়তায় দেশ প্রকল্পও জেলা পাবলিক পলিসি ফোরামের যৌথ উদ্যোগে গত রবিবার বিকালে ঢাকাস্থ ‘সিরডাপ মিলনায়তনে’ নেত্রকোনা জেলার ৬টি উপজেলার মাতৃস্বাস্থ্য সেবার মান উন্নয়ন সংক্রান্ত এক সেমিনার অনুষ্ঠিত হয়। স্বাবলম্বীর চেয়ারম্যান অধ্যক্ষ রওশন আখতারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও বর্তমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ এম আমান উল্লাহ এমপি। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরাইশী।