গাংনীতে আগ্নেয়াস্ত্র গুলি ও মাদক উদ্ধার

আপডেট : ১৭ মে ২০১৯, ২১:৩৭

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা

পরিত্যক্ত অবস্থায় একটি এলজি সাটারগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে ৪৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সহড়াতলা বিজিবি ক্যাম্প।

গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪২/৬এস এর কাছে বাংলাদেশের অভ্যন্তরের সহড়াতলা গ্রামে শুক্রবার ভোরে অভিযান চালানো হয়। এ সময় আগ্নেয়াস্ত্র, গুলি ও ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল রফিকুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে টের পেয়ে অস্ত্র, গুলি ও মাদকের মালিক পালিয়ে যায়। এ ব্যাপারে অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে।