হোসেনপুরে স্টেকহোল্ডারদের কর্মশালা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৩, ১৭:৪০
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা মত্স্য অফিস ও ওয়ার্ল্ড ফিসের যৌথ উদ্যোগে স্টেক হোল্ডারদের নিয়ে গত সোমবার উপজেলা পরিষদ হল রুমে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ফিসের ডেভেলপমেন্ট অফিসার কাজল বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মত্স্য কর্মকর্তা ড. মুজিবুর রহমান।