উচ্চ মাধ্যমিকের পর সবাই ক্যারিয়ার সহায়ক উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায়। এদিক দিয়ে বর্তমান সময়ে প্রফেশনাল অ্যাকাউন্টিং এদেশে বেশ জনপ্রিয় বিষয় হয়ে উঠেছে। প্রফেশনাল অ্যাকাউন্টিংয়ের মধ্যে রয়েছে এসিসিএ, সিএটি, এফডি। কোর্সটি স্বল্প সময়ে সম্পন্ন করা যায় এবং বিশ্বের যেকোনো দেশে চাকরি করা যায়। যেমন এসিসিএ বছরে ৩টি করে বিষয় পাস করলে প্রায় সাড়ে ৪ বছর আর ৪টি করে বিষয় পাস করলে সময় লাগবে সাড়ে ৩ বছর। এসিসিএ অনার্স ইন অ্যাপ্ল¬াইড অ্যাকাউন্টিং ৯টি পেপার ৯০০ নম্বর। এটি প্রতি বছর ৩টি পেপারে পাস করে সর্বোচ্চ ৩ বছর এবং ৪টি করে আড়াই বছরে পাশ করা যায়। এসএসসি পাস শিক্ষার্থীদের এফডি করতে সম্পন্ন হবে প্রায় ৮টি বিষয়। এফডি শেষে সিএটি করতে আরও দুটি সাবজেক্ট সম্পন্ন করতে হবে। এরপর এসিসিএ করতে আরও ১৩টি বিষয় সম্পন্ন করতে হবে। সরাসরি এসিসিএ কোর্সের বিষয় ১৪টি। অন্যদিকে এফডি করে সিএটিসহ এটি করলে সাবজেক্ট হবে ২০টি। এসিসিএ জাতিসংঘ স্বীকৃত এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্টেন্টসের মেম্বার। এটি আন্তর্জাতিক ডিগ্রি যে কারণে পুরো বিশ্বজুড়েই শিক্ষার্থীর কর্মক্ষেত্র বিদ্যমান থাকে।
বিবিএ-এমবিএ’র সময়সীমার সাথে কোর্সটির তুলনা করা গেলে দেখা যাবে- এসএসসি পাসের পর এইচএসসি’র জন্য দুই বছর, বিবিএ’র জন্যে ৪ বছর এমবিএ’র জন্য ২ বছর অর্থাত্ প্রায় ৬ থেকে ৮ বছর অপেক্ষা করতে হয় । এসএসসি বা এইচএসসি’র পর যেকোনো শিক্ষার্থী মাত্র সাড়ে তিন থেকে চার বছরে আন্তর্জাতিক মানের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারে, অর্জন করতে পারে অ্যাকাউন্টিংসে অনার্স ডিগ্রি। এসিসিএ-তে ১০০ নম্বরে শিক্ষার্থী ৫০ পেলেই পাস করে। এর পরীক্ষা পদ্ধতি যথেষ্ট সহজ। কোনো এক বিষয় ফেল করলে শুধু ওই বিষয়ে পরীক্ষা দিতে হয়। বাংলাদেশে এই কোর্সে সর্বাধিক সাফল্য রয়েছে চার্টার্ড ইউনিভার্সিটি কলেজে। এদের একাধিক ক্যাম্পাস ছাড়াও রয়েছে নিজস্ব ক্যাম্পাসে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার দেওয়ার সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ, বাড়ি-৫১, রোড-১০/এ, ধানমন্ডি, ঢাকা, ফোন :০১৭২০৫৫৩২৭৮। ফাউন্ডেশন ডিপ্লোমা হচ্ছে এসিসিএ’র এন্ট্রি লেভেলের সুট অব কোয়ালিফিকেশনস যা থেকে শিক্ষার্থীরা পূর্বের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে চমত্কার কোর্স বেছে নিতে পারে। যারা একেবারেই এন্ট্রি লেভেল থেকে শুরু করতে চায় তাদের এফআইএ’র ইন্ট্রোডেক্টরি সার্টিফিকেট লেভেল থেকে শুরু করতে হবে। যাদের কিছুটা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড আছে তারা এফডি’র ইন্টারমিডিয়েট সার্টিফিকেট লেভেল থেকে শুরু করতে পারে।
