লক্ষ্য যখন বিজনেস অ্যাকাউন্টিং

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৩, ১৭:৪৮
বিশ্বজুড়ে বিজনেস ম্যাকানিজম এবং সফল মার্কেটিং কৌশল রপ্ত করে ব্যবসা-বাণিজ্যের সাফল্য নিশ্চিত করতে ক্রমশ একাডেমিক শিক্ষার প্রসার ঘটছে। বিশ্বায়নের এই যুগে শিক্ষার ধরনও অনেক পালটে গেছে। বিশেষ করে এখন সেই সব শিক্ষার প্রতি সবার আগ্রহ সবচেয়ে বেশি যেগুলোর চাহিদা, কারিকুলাম ও গ্রহণযোগ্যতা রয়েছে বিশ্বজুড়ে। এদেশে এমন একটি সমাদৃত সাবজেক্ট বিজনেস অ্যাকাউন্টিং। এটি হলো ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা নিয়ে স্পেশালাইজড কোর্স যেখানে ব্যবস্থাপনার বিভিন্ন দিক যেমন—ম্যানেজমেন্ট, মার্কেটিং ও সেলস, অপারেশন, কনট্রোল, ট্রাফিক ব্যবস্থাপনা, কাস্টমার রিলেশন, লিজিং, ফাইন্যান্স, পলিসি ও প্রতিষ্ঠানিক আইনকানুন; এটি একটি দ্রুত ক্রমবর্ধমান গ্লোবাল ক্যারিয়ার অর্জনের বিষয়। এখানে মোট ১৮টি বিষয় পড়ানো হয়। এটি একটি প্রফেশনাল শিক্ষামূলক কোর্স যা এইচএসসি বা ‘এ’ লেভেল পাসকৃত শিক্ষার্থীরা করতে পারে। চার বছরে বিটেক এডেক্সেলের অধীনে এ বিষয়ে অনার্স ডিগ্রি অর্জন করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে ১৮ মাস পর শিক্ষার্থী পায় আন্তর্জাতিক ধারার সার্টিফিকেট লেভেল থ্রি বা এনডি। এরপর রয়েছে আঠারো মাসের লেভেল ফাইভ বা এইচএনডি। বিজনেস ম্যানেজমেন্ট কোয়ালিফাইড শিক্ষার্থীরা ইংল্যান্ড, আমেরিকা, কানাডা প্রভৃতি দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর প্রোগ্রামে ভর্তি হতে পরে। এ ছাড়া স্বল্পমেয়াদি এই কোর্স শেষ করে শিক্ষার্থীরা চাইলেই ইংল্যান্ডের কভেন্টি, কিংসস্টোন, স্যালফোর্ড, ক্রেইনফিল্ড প্রভৃতি বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের যেকোনো দেশের এডেক্সেল অনুমোদিত অনেক বিশ্ববিদ্যালয়ে সহজে চূড়ান্ত বর্ষে ভর্তি হতে পারে। এর শিক্ষা পদ্ধতি গ্রহণের ধরন অনেক সহজ। এ ছাড়া এই কোর্সে বিশ্বের ১৭৩টি দেশে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ রয়েছে। এদেশে বিষটি পড়ার সুযোগ রয়েছে ক্যাটেকে; যাদের প্রধান ক্যাম্পাস সেক্টর-১১, রোড-২, বাড়ি-১৪, উত্তরা, ঢাকা। ফোন :৮৯৯১৩৭১। বর্তমানে বিশ্বের ১৭৩টি দেশে কয়েক লক্ষ শিক্ষার্থী বিটেক এডেক্সেলের আওতায় বিজনেস অ্যাকাউন্টিংয়ের উপর ক্যারিয়ার গঠনে উচ্চতর শিক্ষা অর্জন করছে। এটি ইংল্যান্ডের সরকার ও জাতিসংঘ কর্তৃক স্বীকৃত একটি দ্রুত ক্রমবর্ধমান গ্লোবাল অ্যাওয়ারডিং বডি। সাধারণত এ ধরনের এক্সপার্টের চাহিদা সব সময়ই বেশি থাকে।