জানার দুনিয়া

ইউআরএল শর্টেইনার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৩, ১৭:৪৮
পরীক্ষামূলকভাবে গতবছরের ডিসেম্বরে প্রথম চালু করা হয়েছিল গুগলের লিংক সংক্ষিপ্তকরণ সুবিধা গুগল। তবে এটির মাধ্যমে সব ব্যবহারকারীই লিংক সংক্ষিপ্ত করার সুবিধা পাননি। এই সাইটটির সুবিধা আনুষ্ঠানিকভাবে সব ব্যবহারকারীর জন্য চালু করেছে প্রতিষ্ঠানটি। একটি বিবৃতির মাধ্যমে গুগল জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে সেবাটি চালুর ফলে যেকোনো ব্যবহারকারীই এর ‘স্ট্যান্ডঅ্যালোন’ ওয়েবসাইট থেকে লিংক সংক্ষিপ্ত করতে পারবেন। প্রচলিত অন্যান্য লিংক সংপ্তিকরণ সেবা থেকে এটি উন্নত, দ্রুতগতির এবং নিরাপদ। গুগল অ্যাকাউন্টের মাধ্যমে লগ-ইন করে ব্যবহারকারীরা ইউআরএল হিস্টোরি, ট্রাফিক সোর্স, রেফারার এবং ব্রাউজার সম্পর্কিত সব তথ্য পাবেন। গুগলের এ সেবা চালুর ফলে প্রতিযোগী সেবাদানকারী প্রতিষ্ঠান বিট.লি শক্ত প্রতিন্দ্বিতার মুখোমুখি হবে। সাইটটি ব্যবহার করতে ভিজিট করুন : http : // goo.gl/