পড়াশোনা

উপকারী বাংলা অভিধান

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৩, ১৭:৪৯
স্কুল কলেজের পড়াশোনা করার সময় তো লাগেই, এরপরও নানা সময়ে আমাদের ইংরেজি শব্দের অর্থ জানার প্রয়োজন হয়। চলার পথে এসব প্রয়োজনীয় ইংরেজি শব্দগুলোর অর্থ জানার জন্য অনেক সময় হাতের কাছে অভিধান থাকে না। অনেকসময়ই বেকায়দায় পড়ে যেতে হয়। শুধু তাই নয়, পড়াশোনার পাশাপাশি প্রতিনিয়ত নানা ধরনের ইংরেজি শব্দের অর্থ জানার ক্ষেত্রে সবাই দ্বারস্থ হন বাংলা অভিধানের। এখন পড়াশোনার ক্ষেত্রে ইংরেজি শব্দের অর্থ খোঁজার কাজটি সহজ করে দিয়েছে বিডিওয়ার্ড ডট কম। সাইটটিতে যেকোনো ইংরেজি শব্দের অর্থ খুঁজে পাওয়া যায় সহজেই। শুধু অর্থ জানাই নয়, রয়েছে সঠিক বানান খোঁজার সুবিধা, শব্দ শেখার ক্ষেত্রে কুইজের ব্যবস্থা ইত্যাদি। নির্দিষ্ট শব্দের পাশাপাশি পূর্ণাঙ্গ বাক্যের অর্থ জানার ক্ষেত্রেও সুবিধা রয়েছে সাইটটিতে। সাইটির ঠিকানা :www.bdword.com