নিকোলাস কারাডক হল্ট হলেন একজন ইংরেজ অভিনেতা। তিনি ২০০২ সালে ‘অ্যাবাউট অ্যা বয়’ চলচ্চিত্রে মার্কাস ব্রিউয়ার এবং ‘স্কিনস’ নামক ই৪ টিভি সিরিজে টনি স্টোনেম চরিত্রে অভিনয়ের জন্য খ্যাতি অর্জন করেছেন। হল্ট বার্কশায়ারের ওয়ার্কিংহ্যামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি পিয়ানো শিক্ষক গ্লেনিস হল্ট (ব্রাউন) ও ব্রিটিশ এয়ারওয়েজের পাইলট রজার হল্টের চার সন্তানের মধ্যে তৃতীয়। তার ভাইবোনদের নাম জেমস, রোজি ও ক্ল্যারিস্টা। অভিনেত্রী ডেম অ্যানা নিজেল তার আত্মীয়। তিনি বার্কশায়ারের ব্র্যাকনেলের রেনলাফ চার্চ অব ইংল্যান্ড স্কুলে পড়াশোনা করেছিলেন। দ্বাদশ বর্ষে তিনি স্কুল ছেড়ে অভিনয় কর্মজীবনে মনোনিবেশ করেন। তিন বছর বয়সে হল্ট মায়ের সঙ্গে একটি নাটক দেখতে গিয়েছিলেন। সেই সময় নাট্যপরিচালক তাকে দেখতে পান এবং নাটকে অভিনয় করার পরামর্শ দেন। তিনি সিলভিয়া ইয়ং স্টেজ স্কুলে অভিনয় শেখেন। ১৯৯৬ সালে ইন্টিমেট রিলেশনস ছবিতে প্রথম বাণিজ্যিকভাবে অভিনয় করেন। এরপর তিনি মূলত টেলিভিশনে অভিনয় করতেন। সিনেমার এই তরুণ প্রতিভার সম্পর্কে আরও জানতে :http://www.imdb.com/name/nm0396558/
