ঝুঁকিপূর্ণ বাণিজ্য করা এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা আইন লঙ্ঘন করায় ৯২০ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা গুনতে হচ্ছে দেশটির ব্যাংকে জেপি মরগ্যানকে। চারটি প্রতিষ্ঠানকে এই জরিমানা দিবে ব্যাংকটি। খবর বিবিসির।
চুক্তি অনুযায়ী জেপি মরগ্যান যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে দুইশ’ মিলিয়ন মার্কিন ডলার এবং যুক্তরাজ্যের আর্থিক বিষয় পরিচালনা কর্তৃপক্ষকে দিবে ১৩৮ মিলিয়ন পাউন্ড।
