নিজ শিশুকন্যাকে হত্যার অভিযোগে পাষণ্ড স্বামী রবিউল, সতীন শিউলি বেগমসহ চারজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন আরেক স্ত্রী চায়না বেগম। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাসুর তাজুল, দেবর লেবুকে আসামি করা হয়েছে। উপজেলার ডিকশো মোল্লাপাড়ার রবিউল ও চায়না দম্পতির ৬ মাস বয়সের শিশুকন্যা রিয়া আক্তারের লাশ গত ১৪ সেপ্টেম্বর চিকলী নদীর ডোমের ঘাট থেকে উদ্ধার করা হয়।
